মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৫ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: শামসুজ্জামান দুদু

  • হালনাগাদ সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এই রকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যত দিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আপনারা নিন্দিত হবেন।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) আয়োজিত ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেননি। গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসেন? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা—এটাই তাদের কাজ। এ কারণে আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। কোনোভাবেই তাদের এই অন্যায়কে এ দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে যদি থাকতে হয়, খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একজন মানুষ। তার একটি মহিমা আছে। তার মন্ত্রিপরিষদ ও সহকর্মীরা সবাই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এ দেশে দিয়েছেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: শামসুজ্জামান দুদু

হালনাগাদ সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬