মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিদেশ যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগਾਰ থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, শেখ মোহাম্মদ আসলাম একসময় সুইডেন ছিলেন বলে পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। তেজগাঁও এলাকার এই শীর্ষ সন্ত্রাসী একসময় ঢাকার অপরাধ জগত কাঁপাতেন।

১৯৮৬ সালে তিনি অপরাধ জগতে যুক্ত হন। ওই বছর পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক হত্যাকাণ্ডসহ নানা অপরাধের তথ্য বের হয়ে আসে। এরই মধ্যে নিজেকে রক্ষা করতে সুইডেন চলে যান। বছর পাঁচেক ওই দেশে থেকে আবার ফিরে আসেন দেশে। তারপর সুইডেন শব্দটি নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিবকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন সুইডেন আসলাম। তখন সবার সামনে চলে আসে আসলামের আসল পরিচয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় পছন্দের বুলেটপ্রুফ জ্যাকেটও। আটক হওয়ার পরও তার নিয়ন্ত্রণ ছিল অপরাধ জগতে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬