মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৬ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, মা-ছেলেসহ দগ্ধ ৩

  • হালনাগাদ সময় : ০১:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পশ্চিম দাঁড়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন মনিরা আক্তার (৩০), তাঁর ছয় বছরের ছেলে আরিফুল ইসলাম আরাফাত এবং তরিকুল ইসলাম (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন একটি বাড়িতে রাতে হঠাৎ গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সিলিন্ডার থেকে লিক হওয়া গ্যাসে আগুন ধরে যায় এবং ঘর থেকে বের হওয়ার সময় তাঁরা তিনজন দগ্ধ হন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, মা-ছেলেসহ দগ্ধ ৩

হালনাগাদ সময় : ০১:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬