মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৪ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে মদপানের পর অসুস্থ: দুজনের মৃত্যু, লাইফ সাপোর্টে একজন

  • হালনাগাদ সময় : ০৩:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি মন্দিরের পূজা উৎসবে সংগীতানুষ্ঠান চলাকালে মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মগধেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)। তাঁদের বাড়ি মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকায়। অসুস্থ হওয়ার পর তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ নভেম্বর) দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থ অন্য তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, খেজুরতলার অপর পাশে রেললাইনের পাশে অবস্থিত মন্দিরটিতে ওই দিন সংগীত পরিবেশন করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে মদ্যপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। মারা যাওয়া নান্টুর চিকিৎসা-সংক্রান্ত সনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) কথা উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘গত শুক্রবার রাতে অসুস্থ হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে মদপানের পর অসুস্থ: দুজনের মৃত্যু, লাইফ সাপোর্টে একজন

হালনাগাদ সময় : ০৩:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬