মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিবি হেফাজতে সুইডেন আসলাম, চলছে নিবিড় জিজ্ঞাসাবাদ

  • হালনাগাদ সময় : ০৩:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী পুলিশ সবকিছু যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর ইমিগ্রেশন কার্যক্রমে তার পরিচয় শনাক্ত হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিবি হেফাজতে সুইডেন আসলাম, চলছে নিবিড় জিজ্ঞাসাবাদ

হালনাগাদ সময় : ০৩:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬