মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩১ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নির্বাচনের আগে জোট হলেও আওয়ামী লীগ প্রতিরোধে ঐক্য নিয়ে শর্ত দেওয়া হয়: মো. তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলগুলোর এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা প্রসঙ্গে আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান মন্তব্য করেছেন, নির্বাচনের আগে শত শত দল মিলে জোট করলেও আওয়ামী লীগ প্রতিরোধে ঐক্য গড়ে তুলতে এখন নানা শর্ত জুড়ে দেওয়া হয়।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ঠেকানোর অজুহাতে ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কেবল আওয়ামী লীগ ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে ঐকমত্য চেয়ে আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হলে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আমরা থাকবো না।

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানিয়েছেন, তখন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই সেই আহ্বানে ইতিবাচক সাড়া দেবো।

তিনি যোগ করেন, ‘তবে যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, তা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া উচিত। এই পদক্ষেপের মাধ্যমেই জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট বার্তা যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়।’

নাহিদ ইসলাম বলেন, আমরা মূলত জানতে চাই প্রধানমন্ত্রী দেশের জন্য কী ভাবছেন, কীভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাচনের আগে জোট হলেও আওয়ামী লীগ প্রতিরোধে ঐক্য নিয়ে শর্ত দেওয়া হয়: মো. তারেক রহমান

হালনাগাদ সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬