মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

  • হালনাগাদ সময় : ০৩:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও অনেকেই উৎপাদন কাজে অংশ না নিয়ে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের আট থেকে দশটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও একদল শ্রমিক সড়কে অবস্থান নেন।

বেলা ১১টার দিকে কয়েকশ শ্রমিক লাঠিসোট্টা নিয়ে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে যান। তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় আনসার, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

একপর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে ধাওয়া দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে শ্রমিকরা মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

পরে মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

হালনাগাদ সময় : ০৩:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬