মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৫ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামিন পেয়েই ফেসবুকে বিতর্কিত পোস্ট পরীমনির

  • হালনাগাদ সময় : ০৩:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আদালত থেকে জামিন পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

আদালত চত্বরে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় এবং তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন। যদিও ওই ব্যক্তি ভিডিও ধারণের কথা বলে অভিযোগটি অস্বীকার করেন।

আদালত থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুটি আপত্তিকর শব্দ ব্যবহার করে একটি পোস্ট দেন পরীমনি। যদিও তিনি কাকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের ধারণা, আদালত চত্বরের ঘটনা বা সমালোচকদের উদ্দেশ্য করেই তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন জনপ্রিয় তারকা হিসেবে এমন অশালীন ভাষার ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পাবলিক ফিগার হিসেবে তার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। অন্যদিকে, ভক্তদের একাংশ এটিকে তার স্বভাবসুলভ স্পষ্টবাদিতা হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শিশু বলাৎকার ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ

05 November 2026

ট্যাসোগ্রাফি: কফির তলানিতে কি সত্যিই ভাগ্য লুকিয়ে থাকে?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামিন পেয়েই ফেসবুকে বিতর্কিত পোস্ট পরীমনির

হালনাগাদ সময় : ০৩:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬