মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৭ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০১:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সকালে তিনি সম্মেলনস্থলে যোগ দেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীকে নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় অভিনন্দন জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন। এছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় গুরুত্ব পায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০১:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬