মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর ও আহত ১০

  • হালনাগাদ সময় : ১১:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ২০টি বাড়িঘরে চরম ভাঙচুর চালানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহারো গ্রামে দীর্ঘ দিন ধরে সামাজিক প্রভাব বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সমর্থকদের সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের তীব্র বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর ও আহত ১০

হালনাগাদ সময় : ১১:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬