মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৪০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে প্রবাসীর নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ

  • হালনাগাদ সময় : ১০:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার খিদিরপুর গ্রামে জাহাঙ্গীর হোসেন নামে এক প্রবাসীর জমিতে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারায় স্থানীয় মাছ ব্যবসায়ী বিলাল হোসেন লোকজন নিয়ে ঘটনাটি ঘটিয়েছেন।

সোমবার (২৩ nefarious) বিকালে প্রবাসী জাহাঙ্গীরের আত্মীয় মো. মিলন বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের মংরাজি বাড়িতে।

ভুক্তভোগী মিলন ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীরকে তার দাদী সাড়ে তিন শতক জমি হেবা দানপত্র করে দেন। একই মৌজায় তার চাচা রফিক উল্যাকেও সাড়ে ৩ শতক জমি দান করা হয়। দু’জনেরই সমানভাবে মালিকানা দানপত্রে উল্লেখ করা হয়। দাদীর মৃত্যুর কয়েক বছর পর জাহাঙ্গীর চাকরির খোঁজে বিদেশ চলে যান। এর মধ্যে তার চাচা রফিক প্রতিবেশী মাছ ব্যবসায়ী বিলালের কাছে তার (রফিক) অংশের জমি বিক্রি করেন। আশপাশে আরও কয়েক শতাংশ জমিও বিক্রি করেছেন তিনি। কিন্তু রফিক জোরপূর্বকভাবে জাহাঙ্গীরের সাড়ে তিন শতক জমি দখলের পাঁয়তারা করে আসছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর ও বিলালের মধ্যে বিরোধ চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে পরিমাপ ও মীমাংসাও হয়েছে। কিন্তু মীমাংসা মানছেন না বিলাল। ওই জমিতে বিলাল ১৪৪ ধারা জারির আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। পরে জমিটিতে জাহাঙ্গীর তার শ্যালক মিলনকে দোকানঘর নির্মাণের জন্য বলেন। মিলন টিনের বেড়া দিয়ে দোকানঘর নির্মাণ করলে বিলাল লোকজন দিয়ে তা ভেঙে দেন। এ ছাড়া তারা কাজে বাধা ও মিলনকে ভয়ভীতিও দেখান।

ভুক্তভোগী মো. মিলন বলেন, বিলাল আমার ভগ্নিপতির জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। জমিতে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর করেছে। এ ছাড়া আমাকেও মারধরের ভয়ভীতি দেখিয়েছে।

অভিযোগ অস্বীকার করে বিলাল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে। আদালতে একটি মামলা বিচারাধীন আছে। এতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করতে গেলে তিনি বাধা দিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা মীমাংসার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে প্রবাসীর নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ

হালনাগাদ সময় : ১০:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬