মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৩ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এপিএলের ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার

  • হালনাগাদ সময় : ১১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরের খেলোয়াড় ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। প্রথম আসরের ড্রাফটে সাকিব আল হাসান থেকে শুরু করে তরুণ পেসার নাহিদ রানাসহ বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ড্রাফটের তালিকায় সর্বোচ্চ ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন— তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এই ক্যাটাগরিতে বাংলাদেশের তারকাদের সঙ্গে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী ও জেসন রয়ের মতো আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখগুলো।

অন্যদিকে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। অভিজ্ঞতা ও পারফরম্যান্সের বিচারে ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের ভালো চাহিদার আভাস পাওয়া যাচ্ছে।

একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া— এই পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াচ্ছে এপিএলের উদ্বোধনী আসর। রশিদ খান ও ইব্রাহিম জাদরানদের নেতৃত্ব এবং মিকি আর্থার ও আজহার মাহমুদের মতো হাইপ্রোফাইল কোচদের তত্ত্বাবধানে টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এপিএলের ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার

হালনাগাদ সময় : ১১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬