মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

  • হালনাগাদ সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে তাকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আব্দুল মালেক সর্দার কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সহায়তায় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কুষ্টিয়া মডেল থানায় পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

হালনাগাদ সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬