মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২২ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কাঠ-কাগজে গড়া ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান কাওছার

  • হালনাগাদ সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাধারণ কাঠ, হার্ডবোর্ড, কার্ডবোর্ড আর কাগজের টুকরো দিয়ে একটি ঐতিহাসিক স্থাপনার নিখুঁত প্রতিরূপ তৈরি করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের তরুণ মো. কাওছার আলী। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস ‘জিয়াবাড়ি’র আদলে তৈরি করা হয়েছে এই শিল্পকর্মটি।

ইউটিউবে ছবি দেখে অনুপ্রাণিত হয়ে টানা এক মাসের পরিশ্রমে তৈরি এই অনুশিল্পটি এবার কাওছার সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিতে চান।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কাওছার আলী সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ গ্রামের সন্তান। নিজের সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতার অংশ হিসেবে এর আগে গ্রামীণ বসতবাড়ি, চায়ের দোকান ও পাঠাগারের ক্ষুদ্র রূপ তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শখের এই শিল্পকর্ম বিক্রি করেই কাওছার নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সহায়তা করছেন।

কাওছার জানান, নিজের জমানো টাকা এবং বাবার আর্থিক সহায়তায় বিভিন্ন উপকরণ সংগ্রহ করে প্রায় এক মাসের চেষ্টায় তিনি ‘জিয়াবাড়ি’র এই প্রতিরূপটি তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়ার পর প্রতিদিন কাওছারের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমছে।

তরুণ এই শিল্পীর জীবনের সবচেয়ে বড় ইচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে নিজের হাতের এই সৃষ্টি তাঁর হাতে তুলে দেওয়া। কাওছার আশা করছেন, প্রধানমন্ত্রী তাঁকে সামান্য সময় দিলে তাঁর এই দীর্ঘ শ্রম ও স্বপ্ন সার্থক হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

05 November 2026

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাঠ-কাগজে গড়া ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান কাওছার

হালনাগাদ সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬