মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৫ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ সোমবার বিকেলে

  • হালনাগাদ সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

রবিবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল দেখা যাবে। এছাড়া কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ সোমবার বিকেলে

হালনাগাদ সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬