মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৫ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইরানে আপাতত বড় ধরনের হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ডোনাল্ড ট্রাম্প

  • হালনাগাদ সময় : ১১:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানে এখনই পূর্ণমাত্রায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে সীমিত সামরিক পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এটি কোনো পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা নয়।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে দেওয়া ওই সাক্ষাৎকারে ইরান ইস্যুতে ওয়াশিংটনের বর্তমান অবস্থানকে অত্যন্ত সন্তোষজনক বলে অভিহিত করেন তিনি।

ইরানের ওপর কৌশলগত চাপ প্রয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা যা চাচ্ছি, ঠিক সেভাবেই সবকিছু এগোচ্ছে।’ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে নতুন করে হামলা হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ইঙ্গিত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তবে শেষ পর্যন্ত বড় কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি প্রস্তুত, আমরাও প্রস্তুত। প্রয়োজন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছি। তবে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনো জোরালো কারণ হয়তো থাকবে না।’ এদিকে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। ট্রাম্প এই অভিযানকে পূর্ণমাত্রার সংঘাতে রূপ না দিয়ে একটি ‘সীমিত সামরিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

ফক্স নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রায় দুই মাস ধরে ওই স্থাপনাটির নির্মাণকাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল ওয়াশিংটন। নির্মাণকাজ শেষ হওয়ার ঠিক পরপরই সেখানে সফল বিমান হামলা চালানো হয়। মার্কিন এই শীর্ষ নেতা জানান, আত্মরক্ষামূলক পদক্ষেপে ইরানি বাহিনীর গড়ে তোলা ওই স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পরও ইরানে বড় ধরনের প্রাণহানি চান না উল্লেখ করে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে, স্বার্থের বিরুদ্ধে গেলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

05 November 2026

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানে আপাতত বড় ধরনের হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ডোনাল্ড ট্রাম্প

হালনাগাদ সময় : ১১:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬