ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি পদে নির্বাচিত হলেন। এটিকে দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। এটি কেবল বাংলাদেশের কূটনৈতিক সাফল্য নয়, বরং জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ সফট পাওয়ার হিসেবে বিশ্বের দরবারে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে। তিনি আরও বলেন, ১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্কের বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

আপডেট সময় : ১০:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫