ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর (৫৫) নামের এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সময় উত্তেজিত জনতা ওই ব্যক্তির আস্তানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম জাহাঙ্গীরের বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে এলাকাবাসী ও মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে তার আস্তানায় হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উল্লেখ্য, এর আগেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬