ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া খবর প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র বিশেষ সেল গঠন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বিশেষ সহকারী বলেন, এজেন্সি থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করে এবং সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট পাওয়া সাপেক্ষে এজেন্সিকে তা অবহিত করে। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটো কার্ড, ভিডিও ছাড়ানো থেকে আপনি নিজে বিরত থাকুন এবং আপনার বন্ধুদের সচেতন করুন। দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবার।

এই পোস্টে তিনি আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন সেবা রেখেছে। পাশাপাশি নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি ই-মেইল ঠিকানা প্রকাশ করেছে সংস্থাটি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া খবর প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র বিশেষ সেল গঠন

আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫