বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খুব দ্রুতই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যাক বা না যাক, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই জলপথে তেহরানের নিয়ন্ত্রণ ও অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে ওয়াশিংটন বদ্ধপরিকর।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় অঞ্চলটি উন্মুক্ত করতে অন্যান্য মিত্র দেশগুলোও সহযোগিতা করতে প্রস্তুত। যদিও এই প্রক্রিয়াটি সহজ হবে না বলে তিনি স্বীকার করেছেন, তবুও খুব দ্রুত এটি কার্যকর করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এই পথে যাতায়াতের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের টোল বা শর্ত আরোপ করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
রিপোর্টারের নাম 
























