যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও তাদের ওপর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি জানান, ইরানি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিতে আত্মবিশ্বাসী হলেও মার্কিন প্রতিপক্ষের অতীত কর্মকাণ্ড তাদের সন্দিহান করে তুলেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, মার্কিনিরা যদি কোনো ‘প্রকৃত চুক্তির’ জন্য সত্যিকার অর্থে প্রস্তুত থাকে, তবে ইরানও ইতিবাচক সাড়া দিতে পারে। তবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এর আগে বহুবার আমেরিকানদের সঙ্গে আলোচনার ফল প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বৈশ্বিক রাজনীতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বারবারই যুক্তরাষ্ট্রের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























