দীর্ঘ ১০ দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছেন নাসার আর্টেমিস-২ মিশনের চার সদস্য। শনিবার সকালে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো সংলগ্ন প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। নভোচারীদের এই দলে ছিলেন যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন।
মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশের পর নিরাপদ অবতরণ নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। বর্তমানে নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নৌবাহিনীর জাহাজে নেওয়া হয়েছে, সেখান থেকে তারা হিউস্টনের জনসন স্পেস সেন্টারে ফিরে যাবেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শুরু হওয়া এই অভিযানে ওরিয়ন মহাকাশযানটি চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরত্ব অতিক্রম করে। এর মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই চার নভোচারী।
রিপোর্টারের নাম 
























