ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচিই আলোচনার মূল লক্ষ্য: ডোনাল্ড ট্রাম্প

ইসলামাবাদে শুরু হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় পারমাণবিক কর্মসূচিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার মূল লক্ষ্য হলো তাদের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। এই আলোচনার জন্য কোনো বিকল্প পরিকল্পনা বা ‘ব্যাক-আপ প্ল্যান’ প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের পথে রয়েছেন। ট্রাম্পের মতে, ইরানে ইতিমধ্যে ক্ষমতার এক ধরনের পরিবর্তন ঘটে গেছে এবং তারা একটি ভালো চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের টোল আদায় করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ জলপথটি সবার জন্য উন্মুক্ত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে চলন্ত গাড়িতে ছিনতাই: দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

ইরানের পারমাণবিক কর্মসূচিই আলোচনার মূল লক্ষ্য: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৫:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬