ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা: নিজেদের শর্তে অনড় তেহরান

দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে অবশেষে আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক নানা সংকট নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, ইরান অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছে। এক সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানালেও এখন আলোচনার টেবিলে বসা মার্কিন অবস্থানের বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা তাদের মৌলিক শর্তগুলোর ব্যাপারে কোনো আপস করবে না। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে তারা অনড় অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে ৮ জনের মৃত্যু, আহত ২২

ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা: নিজেদের শর্তে অনড় তেহরান

আপডেট সময় : ০৫:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬