ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-২১ নম্বর পিলার সংলগ্ন উখিয়া উপজেলার বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণটি শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে একটি স্থানে ঘটে, যা ‘নারিকেল বাগান’ নামে পরিচিত।

বিস্ফোরণে আহত যুবকের নাম মো. সাদেক (২৫), তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এফ-১৩ ব্লকের বাসিন্দা। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, তারা মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি সীমান্ত এলাকায় বসবাসরত সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় সূত্র মতে, সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও গত ২৯ মার্চ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬