ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মগবাজারে কমিউনিটি মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ নারী শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজার এলাকার কমিউনিটি মেডিক্যাল ক্লিনিকে নামে একটি হাসপাতালে টনসিল অপারেশনের নামে ‘ভুল চিকিৎসায়’ তানজিনা (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তানজিলার স্বজনরা জানান, গত ২ অক্টোবর টনসিল অপারেশনের জন্য এই হাসপাতালে ভর্তি হন তানজিনা। পরে ৪ অক্টোবর তার টনসিলের অপারেশন হয়। এরপর থেকেই তানজিলার হার্টবিট কমতে শুরু করে। একপর্যায়ে তাকে আইসিইউতে নেওয়া হলে মঙ্গলবার ভোর সকালে তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা এবং বেশি চেতনানাশক দেওয়ার কারণেই রোগীর মৃত্যু ঘটেছে। এ বিষয়ে সকালে রোগীর স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করলে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের মামা স্বপন অভিযোগ করে বলেন, ‘আমার ভাগ্নির সামান্য টনসিল হয়েছিল। অপারেশন করার সময় চিকিৎসকরা ভুল অপারেশন করেছেন এবং তাকে অতিরিক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। যার কারণে মেয়েটা মারা গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করবেন না বলে জানিয়েছেন। এবং স্বজনরা নিহত তানজিলার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।’

নিহত তানজিনা রামপুরা ওয়াবদা রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড় এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছিলেন। তার বাবা সালাউদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

মগবাজারে কমিউনিটি মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ নারী শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫