ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত দিতে সম্মত ভারত, হাসিনাকে ফেরানোর অনুরোধ

জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুতই তাদের দেশে আনা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পুনরায় জোরালো অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার আশ্বাস দিয়েছেন। এছাড়া বাংলাদেশের অনুরোধে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত দিতে সম্মত ভারত, হাসিনাকে ফেরানোর অনুরোধ

আপডেট সময় : ০৮:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬