ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সরকার সর্বোচ্চটুকু দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনও অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে।’

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনও অশুভ শক্তি। কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি, কিছু বিষয় পারি না।’

তিনি আরও বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নাকি আলাদা সময়ে হবে—এই বিষয়টি নিয়ে শিগগিরই সরকার সামষ্টিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।’

নির্বাচনের আগে গণভোট করার কোনও যৌক্তিকতা আছে কিনা জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এ বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার আমার কোনও সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এ বিষয়ে আলোচনা করবে। আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা: আলোচনায় বসার আহ্বান চীনের, মধ্যস্থতার প্রস্তাবও

সরকার সর্বোচ্চটুকু দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫