ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কোনও পরীক্ষা ছাড়া পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ

কোনও পরীক্ষা ছাড়াই প্রথমবারের মত প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১০ নভেম্বর) পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি নিয়ে প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে। এরপর অনলাইনে যে ফর্মটা পাওয়া যাবে সেটা ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা হয়ে যাবে। এরপর ভোট দিয়ে নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করতে হবে। নির্বাচনের অন্তত ১৭ দিন আগে পোস্টাল ভোট পাঠিয়ে দিতে হবে। না হলে নির্বাচনের পরে ভোট পৌঁছাতে পারে। সে ক্ষেত্রে ভোটটি নেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটারদের নির্বাচনের ২০ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ছাড়া এই নির্বাচনে ভোট দেওয়া সম্ভব না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

কোনও পরীক্ষা ছাড়া পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫