ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পরিবহন চালক।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর মধ্যে কারখানা কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠান বন্ধের পাঁয়তারা করছে বলে দাবি তাদের। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬