ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন। হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে সরিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের চেষ্টার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশে ড. ইউনূস ছাড়াও সাবেক সব উপদেষ্টাদের দেশত্যাগের ওপর বিধি-নিষেধ আরোপের দাবি জানানো হয়েছে। আবেদনকারী আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থের পরিপন্থী এবং অশুভ উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরুতে ভয়াবহ বিমান হামলা: ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবাননের নালিশ

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬