ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গাজীপুরে মিনিবাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৫

গাজীপুর মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপর রবিবার সন্ধ্যায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রীবাহী তাকওয়া পরিবহন মিনিবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মিনিবাসটি পেছন থেকে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্তত পাঁচ জন গুরুতর আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জিএমপি কোনাবাড়ি থানার পরিদর্শক ইফতেখার হোসেন জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

গাজীপুরে মিনিবাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৫

আপডেট সময় : ০৯:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬