ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির সন্তান।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, দুই ভাই একইসঙ্গে একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। প্রতিদিনের মতো সেদিন তারা গ্রামের পুকুরে গোসল করতে নেমেছিল। দীর্ঘ সময় ধরে তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই ভাইয়ের মৃতদেহ ভাসতে দেখা যায়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬