ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, সকাল ৫টা ৪০ মিনিটে খবর পাওয়া যায়, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অগ্নিসংযোগের ঘটনা হতে পারে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

রাজধানীতে দুই বাসে আগুন

আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫