ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চিকিৎসা সহায়তার অভাবে চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল দেওরাছড়া চা বাগান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে দেওরাছড়া চা বাগানে একজন অন্তঃসত্ত্বা চা শ্রমিকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চা শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। নিহত রিয়া বেগম দেওরাছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রিয়া বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বাগান কর্তৃপক্ষের কাছে চিকিৎসা সহায়তা চেয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, বারবার অনুরোধ সত্ত্বেও বাগান কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে ব্যর্থ হয়। অবশেষে উন্নত চিকিৎসার জন্য রিয়াকে সিলেট পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ চা শ্রমিকরা বিনা চিকিৎসায় রিয়া বেগমের মৃত্যুর জন্য বাগান কর্তৃপক্ষকে দায়ী করে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ ও কর্মবিরতিতে দেওরাছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, ছালু মিয়া, ইব্রাহিম মিয়া সহ বহু শ্রমিক অংশগ্রহণ করেন। খবর পেয়ে মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনাস্থলে আসেন। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, আর্থিক সংকটের কারণে রিয়া বেগম প্রয়োজনীয় চিকিৎসা পাননি এবং বাগান কর্তৃপক্ষের উদাসীনতাই তার মৃত্যুর কারণ। রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি লঙ্ঘনের অভিযোগে তামান্না ভাটিয়ার কোটি টাকার দাবি খারিজ

চিকিৎসা সহায়তার অভাবে চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল দেওরাছড়া চা বাগান

আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬