ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতির অভিযোগ রাশিয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানান। তার দাবি, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় এবং ঘনঘন মহড়া মূলত রাশিয়ার সঙ্গে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

জাখারোভা ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, আগামী বছরগুলোতে জোটটির সামরিক ব্যয় প্রায় ১.৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এটি বিশ্বের ৩২টি সদস্য দেশের সম্মিলিত সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, এত বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে কেন রাশিয়াকে কৃত্রিমভাবে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

রুশ এই কর্মকর্তার দেওয়া তথ্যমতে, গত এক বছরে ন্যাটোর অধীনে ১২০টিরও বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সদস্য দেশগুলো আলাদাভাবে আরও সাত শতাধিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। তিনি অভিযোগ করেন, এসব মহড়ায় কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণাত্মক কৌশল অনুশীলন করা হচ্ছে, যা ন্যাটোর আগ্রাসী মনোভাবকেই ফুটিয়ে তোলে। এই পরিস্থিতি ন্যাটো ও রাশিয়ার মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতির অভিযোগ রাশিয়ার

আপডেট সময় : ১২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬