ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসীর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার বলি হলেন এক বাংলাদেশি প্রবাসী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূঁইয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে দুবাইয়ের ফুজিরা ডিব্বা নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার হানিফ ভূঁইয়ার মেজ ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে শাহ আলম যখন কর্মস্থলে যাচ্ছিলেন, ঠিক তখনই ইরান থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হানে। হামলার আশঙ্কায় চারপাশে সাইরেন বাজতে শুরু করলে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।

এই রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি জিরুইনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহকর্মীরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬