ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নওগাঁর পোরশায় পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মজিনা খাতুন রূপসী (২৬) ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আব্দুল মকিমের সাথে রূপসীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মকিম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা প্রেসার কুকার দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রূপসীর মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত স্বামী আব্দুল মকিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

নওগাঁর পোরশায় পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট সময় : ০৯:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬