ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে ঐকমত্য

বাংলাদেশ ও ভুটানের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কার্মা হামু দর্জির সৌজন্য সাক্ষাতে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, ভুটান দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর দাবা শেরিং উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়মুক্ত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে ঐকমত্য

আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬