ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

অবৈধ মজুদবিরোধী অভিযানে বিপুল জ্বালানি তেল উদ্ধার, দেশে মজুত স্থিতিশীল: মন্ত্রণালয়

সরকারের চলমান বিশেষ অভিযানে সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গত ৩০ মার্চ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে, যার মোট পরিমাণ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন।

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী মজুতের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন এবং পেট্রোল ১১ হাজার ৪৩১ টন। এছাড়া জেট ফুয়েলের মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন। সব মিলিয়ে মোট মজুতের পরিমাণ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন।

তিনি আরও বলেন, নিয়মিত আমদানির মাধ্যমে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে জেট ফুয়েলের মজুত পরিস্থিতিও বিবেচনায় রেখে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জ্বালানি পরিস্থিতি তদারকিতে সরকার একটি নতুন উদ্যোগ হিসেবে সারাদেশে ফিলিং স্টেশনভিত্তিক ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। ঢাকা বিভাগে ১৩ জেলায় ৪৭৯ জন এবং মহানগর এলাকায় ১১৬ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

একইভাবে চট্টগ্রাম বিভাগে ১১ জেলায় ৩৩০ জন এবং মহানগরে ৬২ জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একইভাবে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব ট্যাগ অফিসারের নিবিড় তদারকির ফলে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

অবৈধ মজুদবিরোধী অভিযানে বিপুল জ্বালানি তেল উদ্ধার, দেশে মজুত স্থিতিশীল: মন্ত্রণালয়

আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬