ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বালিশ-পর্দা কাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে সংসদ সচিবালয়ের কেনাকাটায় কঠোর নজরদারির নির্দেশ

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় বিগত স্বৈরাচারের আমলের ‘বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের’ মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে কেনাকাটায় সর্বোচ্চ স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকলের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং আগামী ২ এপ্রিল তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। প্রাপ্ত সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সংসদ কমিটির বৈঠকে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনাকালে কেনাকাটায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়, যাতে প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো থাকে এবং ক্রয়মূল্য যুক্তিসংগত হয়।

তিনি আরও বলেন, সংসদের সুপেয় পানি নিয়েও সমস্যা ছিল, যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সব সংসদ সদস্য তাদের নির্ধারিত বাসায় উঠতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে দুটি উপকমিটি গঠন করা হয়েছে। একটি উপকমিটি রকিবুল ইসলামের আহ্বায়কত্বে সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করবে। অন্য উপকমিটি নায়াব ইউসুফ আহমেদের আহ্বায়কত্বে সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই এবং সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাই করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

বালিশ-পর্দা কাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে সংসদ সচিবালয়ের কেনাকাটায় কঠোর নজরদারির নির্দেশ

আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬