ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বাড়তি ভাড়া ও দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন: যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির অভিযোগ, থানায় জিডি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে অব্যাহতভাবে নানা হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় মঙ্গলবার ঢাকার ডেমরা থানায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত দুই দশক ধরে মোজাম্মেল হক চৌধুরী যাত্রী নিরাপত্তা, দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। এতে পরিবহন খাতের কতিপয় প্রভাবশালী মহল ক্ষুব্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও পরিবহন মাফিয়াদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছিলেন এবং তিনি কারাবরণও করেছিলেন।

নতুন সরকারের সময়েও যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় এবং ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক সংগঠন ও অন্যান্য মহল থেকে তাকে অব্যাহত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, গত সোমবার সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর থেকে কিছু অবাঞ্ছিত লোক তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে তারা তার ও পরিবারের সদস্যদের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ডেমরা থানায় এই জিডি করেছেন। একই সঙ্গে, একটি অনলাইন ভিডিও বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

বাড়তি ভাড়া ও দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন: যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির অভিযোগ, থানায় জিডি

আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬