মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে জোনায়েদ নিখোঁজ হয়। সে সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোনো সন্ধান পাননি।
নিখোঁজের প্রায় দুই দিন পর, রবিবার রাতে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 





















