ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নীলফামারীতে তেলের লরি থেকে তেল চুরির দায়ে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা

নীলফামারীতে একটি তেলের লরি থেকে অবৈধভাবে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— নীলফামারী সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বের করে বোতলজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাত ১১টার দিকে আদালতের নির্দেশক্রমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা ওই তেলের লরির চালক, সহকারী এবং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং তাদের বিরুদ্ধে এই তেল চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

নীলফামারীতে তেলের লরি থেকে তেল চুরির দায়ে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬