ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফুলবাড়ীয়ায় টয়লেট নির্মাণ নিয়ে বিবাদ, ছেলের লাঠির আঘাতে বাবা খুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া (ভাটিপাড়া) গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টয়লেট নির্মাণ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে রফিকুল ইসলাম তার বাবা হোছেন আলীকে (৯০) লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিবেশি আবুল কাশেম সরকার জানান, টয়লেট নির্মাণ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ছেলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে হোছেন আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় ছেলে রফিকুল ইসলাম এবং নাতীন ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে। ফুলবাড়ীয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহকে এই ঘটনার কারণ হিসেবে জানা গেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

ফুলবাড়ীয়ায় টয়লেট নির্মাণ নিয়ে বিবাদ, ছেলের লাঠির আঘাতে বাবা খুন

আপডেট সময় : ০৮:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬