ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম: ৬ জন গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এক হাসপাতালে চিকিৎসাধীন যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (২৬) আহত হন। পরদিন শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন হাসপাতালে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

এই ঘটনায় আহত রাসেলের পরিবার বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অভিযান শুরু করে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) সফর আলীর নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানার খলিসাখালী গ্রাম থেকে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বর্ষাপাড়া গ্রামের কলম বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), কাউসার বিশ্বাসের ছেলে শ্রাবণ বিশ্বাস (১৯), মোজাহের বিশ্বাসের ছেলে পান্না বিশ্বাস (৪৮) এবং পান্না বিশ্বাসের ছেলে রুমান বিশ্বাস (১৮)। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এটি একটি আলোচিত ঘটনা এবং ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম: ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬