ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল মজুত, আটক ১ ও জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ৩ হাজার লিটার ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন ফাতেমা হোটেল এলাকায় শনিবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ১৮টি ড্রামে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুতদার আবুল হোসেনকে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানা করেন।

পুলিশ জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল মজুত, আটক ১ ও জরিমানা

আপডেট সময় : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬