ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন: মজুত ও সরবরাহে শৃঙ্খলা

জ্বালানি তেলের মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিনটি প্রধান তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

রোববার (২৯ মার্চ) সকালে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ ডিপোগুলো পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র দেশে তেল মজুদের চেষ্টা করছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। এই ধরনের অপচেষ্টা ঠেকাতে এবং তেল বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন এবং তেলবাহী গাড়ির কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমণ নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট থাকলেও নিয়মিত সরবরাহ অব্যাহত আছে, তবে বিতরণে কিছুটা সময় লাগছে। বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘তেলের সরবরাহ যাতে স্বাভাবিক বজায় থাকে এবং অবৈধভাবে কোনো জায়গায় মজুদ করার অপচেষ্টা দমন করা যায়, সেই লক্ষ্যে এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ব্যাটালিয়ন থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম বা অন্যান্য স্থান থেকে তেলবাহী গাড়ি আসার সময় আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি।’

এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ এক মাস পর ইরাকের তেল রপ্তানি পুনরায় শুরু

শ্রীমঙ্গলে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন: মজুত ও সরবরাহে শৃঙ্খলা

আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬