ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন রোহিঙ্গা কিশোরের পা

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে নাফ নদীর শূন্যরেখায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আব্দুল হাকিম দুপুরের দিকে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরে তীরে ওঠার সময় সে অসাবধানতাবশত আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর পা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীর পাড়ে মাছ ধরার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কিশোরটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। তিনি আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে এমন স্থলমাইন পুঁতে রাখা আছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সীমান্ত এলাকায় এই ধরনের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন রোহিঙ্গা কিশোরের পা

আপডেট সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬