ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাঘাটায় অবৈধ পাম্পে অভিযান: ১২শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

গাইবান্ধার সাঘাটার ভরতখালী বাজারে একটি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এই ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার, ভরতখালী হাটের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর এই অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ (অলক) প্রায় দ্বিগুণ দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন। তাৎক্ষণিকভাবে ক্রেতাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল কবীর জানান, জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

সাঘাটায় অবৈধ পাম্পে অভিযান: ১২শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬